নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে ঢাকা–খুলনা মহাসড়কে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—সদর উপজেলার ইদ্রিস আলী শেখ (৭০) ও কাশিয়ানী উপজেলার রহমত বিশ্বাস (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলা এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। ভ্যান চালিয়ে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী আরমান পরিবহনের একটি দ্রুতগতির বাস ইদ্রিস আলী শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইদ্রিস আলী শেখ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।

অপরদিকে একই রাতে রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানচালক রহমত বিশ্বাসকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত রহমত বিশ্বাস কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত দুইজনই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

1

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

2

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

3

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

4

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

5

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

6

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

7

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

10

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

11

শেষ হচ্ছে অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

12

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

13

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

14

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

15

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

18

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

19

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

20