নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আজ ৭ ডিসেম্বর—গোপালগঞ্জ মুক্ত হওয়ার গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় গোপালগঞ্জ শহর। বিজয়ের উল্লাসে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন জেলার হাজারো মানুষ। শহরের আকাশে উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল–সবুজের পতাকা।

গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের সূচনা হয় ২৭ মার্চ থেকে। ৩০ এপ্রিল পর্যন্ত মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে ছিল শহরটি। কিন্তু মুসলিম লীগ নেতাদের সহযোগিতায় ৩০ এপ্রিল পাকিস্তানি সেনারা শহরে প্রবেশ করে এবং শুরু হয় লুটপাট, অগ্নিসংযোগ ও গণহত্যা।

শহরের স্বর্ণপট্টি, সাহাপাড়া, চৌরঙ্গী, সিকদারপাড়া এবং বাজার রোডে পাকিস্তানি বাহিনী ১০-১২টি দলে বিভক্ত হয়ে তাণ্ডব চালায়। আগুনে পুড়িয়ে দেয় প্রায় এক হাজার ঘরবাড়ি, হত্যা করে অসংখ্য নিরীহ মানুষ, নারীদের ওপর চালায় পাশবিক নির্যাতন। তখনকার উপজেলা পরিষদ এলাকায় স্থাপিত মিনি ক্যান্টনমেন্টে অসংখ্য মুক্তিকামী মানুষকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে গণকবর দেয় পাক বাহিনী।

৬ ডিসেম্বর ভোর থেকে বিভিন্ন দিক দিয়ে গুচ্ছগুচ্ছ দলে শহরে প্রবেশ করতে থাকেন মুক্তিযোদ্ধারা। চারদিক ঘিরে তারা পাক হানাদারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন। একই সময়ে মিত্রদেশ ভারত প্রবাসী মুক্তিযোদ্ধাদের সরকারের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় মনোবল হারিয়ে ফেলে পাকিস্তানি বাহিনী।

আতঙ্কগ্রস্ত হানাদাররা ৬ ডিসেম্বর গভীর রাতে জয়বাংলা পুকুরপাড়ের মিনি ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায়। মেজর সেলিমের নেতৃত্বে এক অংশ ঢাকার উদ্দেশে রওনা হয়, আরেক অংশ পালিয়ে যায় ভাটিয়াপাড়ার ওয়ারলেস ক্যাম্পে।

এরপর ৭ ডিসেম্বরের ভোরে বীর মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন এবং স্বাধীন বাংলাদেশের লাল–সবুজের পতাকা উত্তোলন করেন।
এর মধ্য দিয়ে গোপালগঞ্জ শহরসহ আশপাশের এলাকা সম্পূর্ণভাবে স্বাধীন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

1

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

2

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

3

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

4

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

5

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

6

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

7

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

8

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

9

১৪৩৩ বঙ্গাব্দ: নব আশা, নব উদ্দীপনায় বরণ পহেলা বৈশাখ

10

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

11

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

12

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

13

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

14

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

15

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

16

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

18

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

19

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

20