নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরে নিজের শেষ অধ্যায়ের ঘোষণা দিলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তা এবার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি।

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রোনালদো বলেন, "আমি এই বিশ্বকাপ দারুণ উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস—সবকিছুই অসাধারণ। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছি।"

৪১ বছর বয়সী রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ২০০৬ সালে। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং এখন ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে গড়েছেন অনন্য এক ইতিহাস। ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা রোনালদো ইতোমধ্যেই নিজের নামের পাশে যোগ করেছেন অসংখ্য রেকর্ড ও অর্জন। ব্যক্তিগত সাফল্যের প্রায় সবকিছুই অর্জন করলেও বিশ্বকাপ শিরোপা এখনও অধরা। তাই বিদায়ের আগে দেশকে প্রথম বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়েই লড়াই চালিয়ে যেতে চান তিনি।

বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি রোনালদো। তবে বিশ্বকাপের মঞ্চে এটিই যে তার শেষ উপস্থিতি, তা আর কোনো রাখঢাক না রেখেই নিশ্চিত করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

আগামীকাল (সোমবার) শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচটি কি বিশ্বকাপে রোনালদোর শেষ নাচ হবে, নাকি আরও কিছুদিন বেঁচে থাকবে তার বিশ্বকাপ স্বপ্ন—তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

1

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

2

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

3

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

4

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

5

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

6

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

7

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

8

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

9

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

10

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

11

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

12

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

13

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

14

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

15

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

16

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

17

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

18

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

19

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

20