নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার,
ভয়েস অফ গোপালগঞ্জ

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনীরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার এস এম মুনীর গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চেকপোস্টে আসেন তিনি। এসময় কাগজপত্র যাচাইয়ে দেখা যায়, চলতি বছরের ২২ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, এস এম মুনীরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

1

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

2

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

3

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

4

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

5

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

6

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

7

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

8

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

9

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

10

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

11

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

12

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

13

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

15

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

16

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

17

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

18

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

19

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

20