নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার মধ্যেপাড়ার শতাধিক পরিবার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যেপাড়া গ্রাম। রাস্তা, বসতঘর, রান্নাঘর, মসজিদের সামনের পথ এমনকি কবরস্থানও পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যেপাড়া গ্রামে প্রায় ৫০০ পরিবারের বসবাস। গ্রামটিতে রয়েছে ছয়টি কবরস্থান, চারটি মসজিদ, দুটি মাদ্রাসা ও চারটি গণশিক্ষা কেন্দ্র। গত এক দশক ধরে বর্ষা মৌসুম এলেই অন্তত ২০০ পরিবারের বসতঘর, রান্নাঘর এবং কয়েকটি কবরস্থান পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখ বলেন, “সামান্য বৃষ্টি হলেই রাস্তা আর পুকুরের পার্থক্য বোঝা যায় না। জমে থাকা পানি অনেক সময় বালতিতে তুলে সরাতে হয়। গত বছর ড্রেন নির্মাণের আশ্বাস দেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয়নি। প্রতিবছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মুক্তার আলী বলেন, “বৃষ্টি হলেই কবরস্থানে পানি জমে যায়। সম্প্রতি এক ব্যক্তিকে দাফন করতেও অনেক কষ্ট হয়েছে। এখনো কয়েকটি কবরে পানি জমে রয়েছে।”
স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহমান শেখ জানান, বর্ষাকালে মসজিদের সামনের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় মুসল্লিদের চলাচলে বিঘ্ন ঘটে। নোংরা পানির কারণে অনেকেই নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারেন না।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ফকির, নাসির শিকদার, সৈয়দ আতিয়ার রহমান ও মজিবুর শেখ বলেন, গ্রামের অধিকাংশ পরিবার এখনো মাটির চুলায় রান্না করেন। রান্নাঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার ঠিকমতো রান্না করতে পারছে না। কেউ একবেলা খেয়ে দিন পার করছেন, আবার কেউ বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “টুঙ্গিপাড়া নিচু এলাকা হওয়ায় বর্ষাকালে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি জানার পর প্যানেল চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “জনদুর্ভোগ কমাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

1

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

2

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

3

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

4

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

5

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

6

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

7

পুরস্কার বিতরণীতেও বিতর্কের কেন্দ্রবিন্দু মেসিরা, সমালোচনায়

8

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

9

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

10

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

11

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

12

শীতে বিপর্যস্ত জনজীবন

13

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

14

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

15

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

16

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

17

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

18

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

19

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

20