নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এদিকে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়।

ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

1

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

2

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

3

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

4

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

5

শীতে বিপর্যস্ত জনজীবন

6

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

7

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

8

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

11

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

12

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

13

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

14

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

15

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

16

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

17

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

18

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

19

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

20