নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার, আদালতে হত্যার দায় স্বীকার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী আল আমিন ব্যাপারীকে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। কাশিয়ানী থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ জুলাই বর্না খানম স্বামী আল আমিন ব্যাপারী ও তাদের তিন সন্তানকে নিয়ে কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। অভিযোগ রয়েছে, ৬ জুলাই আল আমিন পূর্বপরিকল্পিতভাবে বর্নাকে শ্বশুরবাড়ির পেছনের নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করেন। পরে মরদেহ পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় অভিযুক্তের পালিয়ে যাওয়ার দৃশ্য তাদের সন্তান দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে পুকুরপাড়ে বর্না খানমের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরপরই পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে সোমবার রাতেই ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে অভিযুক্ত আল আমিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারকের কাছে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

1

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

2

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

3

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

6

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

7

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

8

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

9

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

10

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

13

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

14

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

15

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

18

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

19

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

20