নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারাদেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময়ে এসে ঠাণ্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া। জেঁকে বসা শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে তথ্য জানা গেছে।

এছাড়াও বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা ক্রমেই কমছে। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভুনিভু। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে।

তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তবে, ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে, শীতের সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

1

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

2

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

4

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

5

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

6

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

7

গোপালগঞ্জে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

8

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

9

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

10

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

11

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

12

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

13

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

14

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

15

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

16

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

17

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

18

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

19

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

20