নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক পুলিশ মোতায়েন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৭০০ সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০০ সদস্য এবং অতিরিক্ত আরও ৬০ সদস্য মাঠে কাজ করবেন। আগামীকাল রায় ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে অনলাইনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার কর্মসূচির ঘোষণা দেওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি মামলা করা হয়েছে। চার মামলায় ১৯৯ জনের নাম উল্লেখ করে মোট ৯০৯ জনকে আসামি করা হয়েছে। আজ রোববার দুপুর পর্যন্ত এসব মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

1

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

2

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

3

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

6

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

7

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

8

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

9

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

10

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

11

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

12

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

13

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

14

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

15

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

16

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

17

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

18

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

19

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

20