নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

অন্তর হোসেন পিয়াস 
ক্রাইম রিপোর্টার 
ভয়েস অফ গোপালগঞ্জ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে মঙ্গলবার দুপুর ২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকা আসছিলো ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস। বাসটি মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় চালকসহ বাকি ৩ যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

এছাড়া, দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যাদেরকে দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে যানবাহনের চাপ ও জনস্রোত বেড়ে যায়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল এবং দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যান। পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করতে সহায়তা করেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা এড়াতে সকল যাত্রী এবং চালককে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

1

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

2

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

3

রেকর্ড আয় ফিফার! ২০২৬ বিশ্বকাপ থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলার আয়

4

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

5

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

6

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

7

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

8

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

9

ওসমান হাদি মারা গেছেন

10

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

11

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

14

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

15

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

16

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

17

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

18

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

19

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

20