নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ফিরিয়ে আনার উদ্যোগে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণেই তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

শান্তি সম্মেলনে ট্রাম্প ও প্রেসিডেন্ট সিসি যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কৌশল নির্ধারণই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

‘অর্ডার অব দ্য নাইল’ হলো খাঁটি সোনায় তৈরি একটি অলংকার, যাতে প্রাচীন ফারাও যুগের নকশা খোদাই করা থাকে। এটি সমৃদ্ধি, দীর্ঘায়ু ও অশুভ শক্তি থেকে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। ১৯১৫ সালে চালু হওয়া এই সম্মাননা মিশরের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা খুব অল্পসংখ্যক বিদেশি রাষ্ট্রপ্রধান পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জর্ডানের রাজা হুসেইন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ। ট্রাম্প হচ্ছেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট, যিনি এই সম্মাননা লাভ করলেন। এর আগে ১৯৭৯ সালে মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তির অবদানের জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে ‘অর্ডার অব দ্য নাইল’ প্রদান করা হয়েছিল।

এছাড়া মিশরের নোবেলজয়ী বিজ্ঞানী আহমেদ জুয়েইল, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেই, সাহিত্যিক নাগিব মাহফুজ ও প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতও এই সম্মানে ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

1

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

2

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

3

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

4

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

5

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

6

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

9

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

10

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

11

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

12

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

13

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

14

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

15

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

16

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

17

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

18

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

19

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

20