নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

বিনোদন ডেস্ক,

লাদাখে নতুন ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বরফে ঢাকা লাদাখের কনকনে ঠান্ডায় চলছে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং। মোট ৪৫ দিনের এই শুটিং সূচির মধ্যে সালমানের জন্য নির্ধারিত ছিল ১৫ দিন। এর মধ্যেই তিনি লড়াই ও আবেগঘন বেশ কিছু দৃশ্যে অংশ নেন। প্রচণ্ড ঠান্ডা (১০ ডিগ্রির নিচে) আর অক্সিজেনের স্বল্পতায় টানা কাজ করতে গিয়ে আহত হন তিনি। তবুও শুটিং শেষ করে নিজের পেশাদারিত্বের পরিচয় দেন ভাইজান।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাদাখ অধ্যায়ের শুটিং শেষ হওয়ায় এখন কিছুদিন বিশ্রামে থাকবেন সালমান খান। সুস্থ হয়ে মুম্বাইয়ে ছবির পরবর্তী শুটিংয়ে অংশ নেবেন তিনি।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি আগামী আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত ফার্স্ট-লুকে রক্তাক্ত ও যোদ্ধার ভঙ্গিতে সালমানকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

1

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

2

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

3

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

4

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

5

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

6

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

7

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

8

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

9

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

10

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

11

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

12

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

14

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

17

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

18

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

19

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

20