নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

চলতি বছরের জুন মাসে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও, কী বিষয়ে কথা হয়েছে—তা এতদিন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি।

এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, বৈঠকে নির্বাচনের বাইরেও অন্য কোনো বিষয় আলোচিত হয়েছিল কি না।

জবাবে তারেক রহমান বলেন,

“উনি একজন স্বনামধন্য ও বিজ্ঞ মানুষ। তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন—জনগণ যদি আপনাদের সুযোগ দেয়, তাহলে দেশের ও মানুষের জন্য কী পদক্ষেপ গ্রহণ করবেন। মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন,

“দেশ, জনগণ এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আমার কিছু চিন্তাভাবনা আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য কী করতে চাই, তা নিয়েই কথা হয়েছে।”

সাক্ষাৎকারে আরও একটি প্রশ্ন ছিল—৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। গত এক বছরে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। বিএনপি সরকারে এলে এই সম্পর্কে পরিবর্তন আসবে কি না বা নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।

এর জবাবে তারেক রহমান বলেন,

“তারা যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হন, সেখানে আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে। আমিও আমার দেশের মানুষের সঙ্গেই থাকব।”

এ সময় তিনি বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও সম্ভাব্য সংস্কার ইত্যাদি বিষয়েও বিস্তারিত কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

1

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

2

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

3

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

4

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

5

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

6

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

7

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

8

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

9

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

10

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

11

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

12

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

15

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

16

বিশ্ব শিশু দিবস আজ

17

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

18

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

19

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

20