নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ শহরের অলিগলি ও প্রধান সড়কগুলো এখন বেওয়ারিশ কুকুরের দখলে। রাতে বাড়ি ফেরা, ভোরে ফজরের নামাজ আদায় কিংবা সকালে হাঁটাহাটি—সব কিছুই কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্কে করতে হচ্ছে শহরবাসীকে। প্রতিদিন কুকুরের কামড়ে বহু মানুষ আহত হচ্ছেন। শিশুরা কুকুরের ভয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে। সব মিলিয়ে শহরজুড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।

গত বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়া এলাকায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু স্থানীয়দের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

২০১৪ সালে উচ্চ আদালতের রায়ে কুকুর নিধন নিষিদ্ধ হওয়ার পর থেকে শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ বা বন্ধ্যাকরণ কর্মসূচি চালুর কথা থাকলেও সেটি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, জন্ম নিরোধ কার্যক্রম হাতে নেওয়া হলেও তা এখনও পুরোপুরি কার্যকর হয়নি।

বর্তমানে নবীনবাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা, বড় বাজার, মিয়াবাড়ি, পোস্ট অফিস মোড়, মিয়াপাড়া, মোহাম্মদপাড়া, মৌলভীপাড়া, লঞ্চঘাটসহ শহরের প্রায় সব এলাকায় কুকুরের দল ঘুরে বেড়াচ্ছে। কোথাও সড়কের মাঝখানে শুয়ে থাকে, আবার কোথাও ৫–১০টি কুকুর একসঙ্গে দল বেঁধে ঘোরাফেরা করছে। এতে পথচারীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন।

শুধু গত ১০ মাসে গোপালগঞ্জ সদর হাসপাতালে কুকুরের কামড়ে আহত হয়ে জলাতঙ্কের টিকা নিয়েছেন ১৫শ’র বেশি মানুষ। বর্তমানে প্রতিদিন গড়ে ১০–১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভ্যাকসিন নিতে আসছেন।

শহরের বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় কুকুর এড়িয়ে চলা গেলেও রাতে একা চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুরের আক্রমণ ও উৎপাত বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

1

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

2

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

3

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

6

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

7

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

8

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

9

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

10

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

11

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

12

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

13

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

14

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

15

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

16

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

17

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

18

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

19

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

20