নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় পলাশ মজুমদার (৩২) নামে এক মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার বিকেলে সদর উপজেলার পাথালিয়া দোলা পাম্প এলাকার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা।

নিহত পলাশ মজুমদার পিরোজপুরের গোবরধন গ্রামের প্রদীপ মজুমদারের ছেলে। তিনি গোপালগঞ্জের ঘোনাপাড়া মার্কেটে গার্মেন্টস ব্যবসা করতেন।

এসআই রোমান মোল্লা বলেন, “ঘোনাপাড়া থেকে আসা একটি কভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে পলাশ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে কিনা তা জানা যায়নি।

*কালেক্টেড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

1

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

2

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

3

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

4

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

5

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

6

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

7

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

8

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

9

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

10

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

11

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

12

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

13

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

14

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

15

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

16

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

17

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

18

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

19

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

20