নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

ভয়েস অফ গোপালগঞ্জ,

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি। দুই সদস্যের এ অন্তর্বর্তী আহ্বায়ক কমিটিতে এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান এবং সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং সদ্য বিলুপ্ত হওয়া সদর উপজেলা বিএনপির কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ নভেম্বর দুই বছরের মেয়াদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার রাতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপি। এরপর নতুন নেতৃত্বের অংশ হিসেবে দুই সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

1

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

2

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

3

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

4

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

5

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

6

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

7

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

8

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

9

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

12

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

13

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

14

ওসমান হাদি মারা গেছেন

15

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

16

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

17

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

18

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

19

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

20