নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

স্বাস্থ্য ডেস্ক,
ভয়েস অফ গোপালগঞ্জ

রসুনের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোলেস্টেরল কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হজমে সহায়তা করা—এসবই এর নিয়মিত গুণ। তবে সবার জন্য সমানভাবে রসুন নিরাপদ নয়। বরং কিছু ক্ষেত্রে রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।

কারা রসুন খাওয়ায় সাবধান হবেন?

১. রক্তচাপ কম যাদের
রসুন স্বাভাবিকভাবেই রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের রক্তচাপ এরই মধ্যে কম থাকে বা প্রায়ই মাথা ঘোরানো ও দুর্বলতার সমস্যা হয়, তাদের জন্য রসুন বিপজ্জনক হতে পারে।

২. রক্তস্বল্পতায় ভুগছেন যারা
হিমোগ্লোবিন কম থাকলে রসুনের ‘উষ্ণ প্রকৃতি’ শরীরে জ্বালা তৈরি করে দুর্বলতা ও মাথা ঘোরা বাড়াতে পারে।

৩. গ্যাস বা অ্যাসিডিটির রোগী
অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা বা গ্যাসের সমস্যায় যারা ভোগেন, তাদের জন্য কাঁচা রসুন অস্বস্তি তৈরি করতে পারে। পাকস্থলীতে জ্বালা, বুকে ব্যথা ও অস্বস্তি বাড়তে পারে।

৪. ডায়রিয়ায় আক্রান্তরা
ডায়রিয়ার সময় রসুন খেলে অতিরিক্ত পেট ব্যথা, জ্বালাপোড়া ও অস্থিরতা দেখা দিতে পারে। কারণ এতে থাকা অ্যালিসিন উপাদান হজমে সমস্যা বাড়ায়।

অতিরিক্ত রসুন খেলে যে সমস্যাগুলো হতে পারে

মুখে দুর্গন্ধ বা ঘামের বাজে গন্ধ

হজমের গোলমাল

অ্যালার্জির সমস্যা (যদি কারও রসুনে এলার্জি থাকে)

ব্লাড থিনারসহ কিছু ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া


করণীয়

যাদের এসব শারীরিক সমস্যা রয়েছে, রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

কাঁচা রসুনের তুলনায় রান্না করা রসুন তুলনামূলক কম ক্ষতিকর।

বেশি না খেয়ে অল্প করে খাওয়া শুরু করুন।

মনে রাখবেন, রসুন কারও জন্য ওষুধের মতো কাজ করে, আবার কারও জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন।

সূত্র : ইটিং ওয়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

1

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

4

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

7

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

8

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

9

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

12

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

13

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

14

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

15

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

16

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

17

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

18

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

19

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

20