নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক,

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)-র ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা। তিনি বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নির্বাচনে খন্দকার এম তালহা জাপানের রাষ্ট্রদূত তাকেহিরো কানোকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই নির্বাচনে প্রাথমিকভাবে বাংলাদেশ, জাপান, ভারত ও কোরিয়া অংশ নেয়। তবে চলতি বছরের সেপ্টেম্বরে ভারত ও কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে।

বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদের ৫৩ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশির আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হওয়া। এটি দেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি প্রতি অধিবেশন শুরুর সময় নির্বাচিত হন এবং সম্মেলন শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। আগামী ৪৩তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এর আগে ৪২তম সাধারণ সম্মেলনের সভাপতি ছিলেন রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কু।

খন্দকার এম তালহার নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও দৃঢ় হয়েছে। এই পদ বাংলাদেশের জন্য নতুন সুযোগের দরজা খুলবে, যা শিক্ষার ক্ষেত্র, সংস্কৃতি, বিজ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের ভূমিকা আরও সক্রিয় করবে।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও তার টিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠন, যেমন: ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ), বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখা, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স এবং বিএনডিএ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

1

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

2

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

3

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

4

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

5

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

6

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

7

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

8

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

9

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

10

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

11

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

12

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

13

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

14

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

15

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

16

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

17

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

18

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

19

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

20