নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

স্পোর্টস ডেস্ক,

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে সুপার ওভারে ঘটে অদ্ভুত এক ঘটনা। স্পষ্টত ক্রিজের বাইরে থাকলেও শ্রীলঙ্কার দাসুন শানাকা রান আউটের হাত থেকে রক্ষা পান। বিষয়টি নিয়ে খেলোয়াড়, দর্শক, এমনকি ধারাভাষ্যকাররাও বিভ্রান্তিতে পড়েন।

ঘটনাটি ঘটে সুপার ওভারের চতুর্থ বলে। ভারতের পেসার অর্শদীপ সিং বল ডেলিভারি করলে ব্যাটে না লাগায় সেটি চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করেন এবং আম্পায়ার গাজী সোহেল আউট ঘোষণা করেন। ঠিক সেই সময় শানাকা রান নেওয়ার চেষ্টা করলে স্যামসন স্টাম্প ভাঙেন। ক্রিজ থেকে দূরে থাকলেও নিয়মের কারণে শানাকা আউট হননি।

আইসিসির নিয়ম অনুযায়ী, আম্পায়ার একবার আউট ঘোষণা করলে সেই মুহূর্তে বল ডেড হয়ে যায়। পরে রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন হলেও ডেড বলের অবস্থার কোনো পরিবর্তন হয় না। ফলে শানাকা ক্যাচ আউট থেকে বেঁচে যান এবং রান আউটের ঘটনাটি গণনা করা হয়নি।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সুপার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তোলে। ভারতের লক্ষ্য ছিল ৩ রান, যা তারা প্রথম বলেই তুলে নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

1

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

2

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

3

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

4

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

7

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

8

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

9

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

10

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

11

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

12

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

13

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

14

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

15

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

16

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

17

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

18

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20