নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ কয়েকটি দাবিতে টুঙ্গিপাড়ায় কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা জানান, ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের ২ হাজার ৩৯৯ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতির যোগ্য হলেও গত ১৭ মাস ধরে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ২০২৫ সালের ৪ জুন অনুষ্ঠিত ডিপিসি বৈঠকও বাস্তবায়িত হয়নি। আত্মীকৃত শিক্ষকদের মামলার কথা তুলে পদোন্নতি আটকে রাখার কথা বলা হলেও আদালতের কোনো আদেশেই পদোন্নতি স্থগিত করার নির্দেশ নেই বলে দাবি করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতায় শিক্ষা ক্যাডারের যোগ্য কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন। অন্য ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যে প্রথম পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা এখনও অপেক্ষায়-যা চরম বৈষম্য ও অন্যায় বলে মন্তব্য করেন তারা। এতে তারা সামাজিক, মানবিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান।

মানববন্ধনে বক্তারা ২ দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, যোগ্য সব প্রভাষকের পদোন্নতির গেজেট (জিও) দ্রুত জারি করতে হবে। পাশাপাশি সময়মতো পদোন্নতি নিশ্চিত না হলে ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি চলমান থাকবে।

শিক্ষকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরাও জানান, শিক্ষকদের দাবি পূরণ হলে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং শিক্ষার ক্ষতিও কমবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, দর্শন বিভাগের প্রভাষক বিশ্বজিৎ বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল লস্কর, সমাজকর্ম বিভাগের প্রভাষক রাকিবুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইমরান হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের মাসুদ রানা, অর্থনীতি বিভাগের আলী আহম্মদ, ইসলামের ইতিহাস বিভাগের গোবিন্দ মন্ডল এবং জীববিজ্ঞান বিভাগের মোজাম্মেল হোসেন লিমন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

1

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

2

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

3

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

4

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

5

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

6

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

7

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

8

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

9

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

12

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

15

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

16

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

17

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

18

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

19

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

20