নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া হাফবজ মাতুব্বর একই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, হাফবজ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুরা ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোকজন দ্রুত গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।

স্থানীয়দের মতে, এলাকায় ছোট শিশুদের খেলার সময় অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা আরও একবার স্পষ্ট হলো এই ঘটনায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

1

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

2

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

3

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

4

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

5

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

6

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

7

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

8

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

9

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

10

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

11

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

12

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

13

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

14

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

15

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

18

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

19

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

20