নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ-এর স্মরণে নির্মিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ নিয়ে সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “এই স্মৃতিস্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি। অথচ অতীতে যারা ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছে, তাদের স্মরণে শত কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছিল—তখন কাউকে টুঁ শব্দ করতে দেখিনি।”

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশীতে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “এই স্মৃতিস্তম্ভ নির্মাণে মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে। রাস্তা মেরামত ও পারিপার্শ্বিক সংস্কারসহ মোট খরচ দাঁড়াবে প্রায় ৮৫ লাখ টাকা। অথচ এই অল্প খরচের প্রকল্প নিয়েও কেউ কেউ অযথা সমালোচনায় মেতে উঠেছে। এর পেছনে নিঃসন্দেহে একটি রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা যখন জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ বা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেই, তখনই কিছু গণমাধ্যম ও তথাকথিত সুশীল সমাজের সমালোচনার মুখে পড়তে হয়। অথচ আগের সরকারের সময়ে হাজার কোটি টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণে দুর্নীতি হলেও তারা নিশ্চুপ থেকেছে।”

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, “এটা এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র—গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের নায়কদের আড়াল করার অপচেষ্টা। কিন্তু আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় দৃঢ় অবস্থানে থাকব।”

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “যেদিন আবরার শহীদ হন, সেদিন ভোরে খবর পাই। তখন আমরা কয়েকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম। দ্রুতই যোগাযোগ করে প্রতিবাদের সিদ্ধান্ত নিই। তখন এক অস্বস্তিকর পরিস্থিতি ছিল—অনেকে দ্বিধায় ছিলেন প্রতিবাদ করা যাবে কি না, কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন আবরার ‘শিবির’ কি না, যেন শিবির হলে প্রতিবাদ করা উচিত নয়!”

তিনি বলেন, “সে সময় বুয়েটের শিক্ষার্থীরা অসীম সাহসিকতা দেখিয়েছিল। তারা সিসিটিভি ফুটেজ যেন গায়েব না হয়, সে জন্য প্রশাসনিক কক্ষগুলো অবরোধ করে রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্য থেকে প্রথম মিছিল বের করে আন্দোলন শুরু করে।”

আসিফ মাহমুদ আরও জানান, “২০২০ সালে পলাশী মোড়ে প্রথম ‘আট স্তম্ভ’ নির্মাণ করা হয়েছিল, যা কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে ফেলা হয়। কিন্তু সেই স্তম্ভ মানুষের হৃদয়ে থেকে গেছে গত ছয় বছর ধরে। আজ আমরা সেই স্তম্ভ আবারও একই জায়গায় পুনর্নির্মাণ করেছি।”

তিনি বলেন, “এই আট স্তম্ভের কাঠামোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর মূলনীতি। যদি আমরা এই নীতিগুলো বাস্তবায়নে সফল হতে পারি, তাহলে সত্যিকারের স্বাধীনতা অর্জিত হবে এই ব-দ্বীপের মানুষের।”

শেষে তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের ত্যাগই আমাদের অনুপ্রেরণা, আর সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় দাঁড়িয়েছে আবরার ফাহাদের আগ্রাসনবিরোধী লড়াই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

5

ওসমান হাদি মারা গেছেন

6

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

7

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

8

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

9

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

10

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

11

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

12

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

13

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

14

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

15

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

17

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

20