নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চার জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সেইসঙ্গে রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।’

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার দুদিন পর ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ মামলা করেন। ওই বছরের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

1

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

2

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

3

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

4

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

5

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

6

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

7

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

8

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

9

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

10

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

13

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

14

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

15

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

16

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

17

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

18

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

19

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

20