নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টায় নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন।’

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর। সেখানে তাঁর নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

1

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

2

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

3

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

4

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

5

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

6

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

7

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

8

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

9

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

10

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

11

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

12

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

13

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

14

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

15

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

16

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

17

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

18

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20