নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে শহরের গণপূর্ত বিভাগ কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায় এবং যানটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে গ্রামীণ ব্যাংক ভবনে নিক্ষিপ্ত বোমাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

অন্যদিকে একই রাতে, প্রায় সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্বৃত্তরা গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশের প্রাথমিক ধারণা, একই চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনাগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

1

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

2

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

3

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

4

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

5

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

6

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

7

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

8

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

9

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

10

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

13

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

14

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

15

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

16

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

17

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

18

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

19

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

20