নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

স্পোর্টস ডেস্ক,

নানা নাটকীয়তা, রোমাঞ্চ আর অঘটনের মধ্য দিয়ে পর্দা নামল ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপের গ্রুপ পর্বের। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল মিলিয়ে চূড়ান্ত হয়েছে 'রাউন্ড অব ৩২'-এর লাইনআপ। আজ রাত থেকেই শুরু হচ্ছে বিশ্বজয়ের মঞ্চে টিকে থাকার আসল লড়াই, একটি ভুলই ডেকে আনবে টুর্নামেন্ট থেকে বিদায়।

এবারের দ্বিতীয় রাউন্ডের সময়সূচিতে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ দেখবে ফুটবল বিশ্ব। প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক কানাডা। লাতিন পরাশক্তি ব্রাজিলের সামনে এবার এশিয়ার শক্তি জাপান। এদিকে নকআউটের প্রথম ধাপেই ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন দুই ইউরোপিয়ান জায়ান্ট পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার মহরণ, যা মূলত ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ দ্বৈরথ হতে যাচ্ছে। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে।

রাউন্ড ৩২ এর ফিকশ্চার:

তারিখ — ম্যাচ — সময় (বাংলাদেশ সময়) — ভেন্যু

২৮ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — দিবাগত রাত ১:০০টা — লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম

২৯ জুন: ব্রাজিল বনাম জাপান — রাত ১১:০০টা — হিউস্টন স্টেডিয়াম

২৯ জুন: জার্মানি বনাম প্যারাগুয়ে — ভোর রাত ২:৩০টা — বোস্টন

৩০ জুন: নেদারল্যান্ডস বনাম মরক্কো — সকাল ৭:০০টা — এস্তাদিও মন্তেরেই

৩০ জুন: আইভরি কোস্ট বনাম নরওয়ে — রাত ১১:০০টা — ডালাস

৩০ জুন: ফ্রান্স বনাম সুইডেন — ভোর রাত ৩:০০টা — নিউ জার্সি

১ জুলাই: মেক্সিকো বনাম ইকুয়েডর — সকাল ৭:০০টা — মেক্সিকো সিটি

১ জুলাই: ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো — রাত ১০:০০টা — আটলান্টা

১ জুলাই: বেলজিয়াম বনাম সেনেগাল — ভোর রাত ২:০০টা — সিয়াটল

২ জুলাই: যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — সকাল ৬:০০টা — সান ফ্রান্সিসকো

২ জুলাই: স্পেন বনাম অস্ট্রিয়া — দিবাগত রাত ১:০০টা — লস অ্যাঞ্জেলস

৩ জুলাই: পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া — ভোর ৫:০০টা — টরেন্টো

৩ জুলাই: সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া — সকাল ৯:০০টা — ভ্যানকুভার

৩ জুলাই: অস্ট্রেলিয়া বনাম মিশর — রাত ১২:০০টা — ডালাস

৪ জুলাই: আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে — ভোর ৪:০০টা — মায়ামি

৪ জুলাই: কলম্বিয়া বনাম ঘানা — সকাল ৭:৩০টা — কানসাস সিটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

1

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

2

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

3

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

4

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পদ থেকে স্বেচ্

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

7

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

8

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

9

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

10

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

11

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

12

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

13

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

14

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

15

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

16

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

17

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

18

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

19

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

20