নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

রাজধানীতে নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গ্রেফতাররা রাজধানীতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করা হয়, যাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন—খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারদের মধ্যে অনেকে নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

1

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

2

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

3

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

4

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

5

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

6

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

7

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

8

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

11

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

12

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

13

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

14

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

15

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

16

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

17

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

18

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

19

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

20