নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী টুঙ্গিপাড়ায় ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায় বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন ৭ বছর ধরে তাদের কাছ থেকে দৈনিক টোল আদায় করা হচ্ছিল। টোল বন্ধের সিদ্ধান্তে টুঙ্গিপাড়ার ভ্যান চালকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌরসভা ইজারার মাধ্যমে প্রতিদিন প্রতিটি ভ্যান থেকে ১০ টাকা করে টোল আদায় করা হত। ২০১৮-১৯ সাল থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে লেখালেখি হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

টুঙ্গিপাড়ার ভ্যান চালক আব্দুল মালেক বলেন, “সারাদিন ভ্যান চালিয়ে ৪০০/৫০০ টাকা আয় হয়। সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার মধ্যে আবার ১০ টাকা টোল দিতে হতো। এখন টোল বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি পেলাম।”

আরেক ভ্যান চালক রফিকুল ইসলাম বলেন, “অনেকদিন ধরেই আমরা চাইছিলাম টোলটা বন্ধ হোক। বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু কাজ হয়নি। এবার সত্যি সত্যিই বন্ধ হয়েছে, এতে আমরা খুব খুশি।”

ভ্যান চালক শুভ মণ্ডল জানান, “টাকা হয়তো কম, কিন্তু আমাদের মতো মানুষের জন্য প্রতিদিন ১০ টাকাও বড় বিষয়। এই সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।”

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এস এম জিলানী বিষয়টি গুরুত্বের সাথে নেন । রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে টোল আদায় বন্ধের অনুরোধ করেন । টুঙ্গিপাড়ার ইউএনও তাকে অবহিত করেন যে, ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি নতুন করে ইজারা দিয়ে টোল আদায়ের যে পরিকল্পনা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে এস এম জিলানী বলেন, “টুঙ্গিপাড়ার সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর যেন অযৌক্তিক কোনো আর্থিক চাপ না থাকে, সে বিষয়টি আমি সবসময় গুরুত্ব দিই। ভ্যান চালকদের দীর্ঘদিনের কষ্টের কথা জেনে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত সিদ্ধান্ত হওয়ায় আমি আনন্দিত। মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আগামীতে পাটগাতী শেখ লুৎফর রহমান সেতুতে আদায় করা টোলের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যেন সাধারণ মানুষ স্বস্তি পায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

1

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

2

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

3

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

4

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

5

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

6

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

7

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

8

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

9

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

10

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

11

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

12

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

13

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

14

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

15

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

16

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

17

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

18

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

19

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

20