নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতুল্লাহ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ২০২৬ সেশনের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন সংগঠনের সদস্যরা। বিকেলে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়,
‘আলহামদুলিল্লাহ, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। আল্লাহ তায়ালা দ্বীনের সুমহান দায়িত্ব পালনে তাদের সহায় হোন।’

নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম চলতি বছর (২০২৫) সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪–১৫ শিক্ষাবর্ষে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

অন্যদিকে, সেক্রেটারি জেনারেল নির্বাচিত সিবগাতুল্লাহ চলতি বছরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিবগাতুল্লাহ শিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে আসায় দীর্ঘ ১৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোনো শিক্ষার্থী সংগঠনটির এ পর্যায়ের নেতৃত্বে স্থান পেলেন। সর্বশেষ ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিশির মোহাম্মদ মুনির ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে সংগঠনের অভ্যন্তরীণ নানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ আর শীর্ষ নেতৃত্বে আসতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

1

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

2

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

3

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

4

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

5

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

6

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

7

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

8

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

9

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

10

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

11

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

16

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

17

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

18

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

19

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

20