নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

প্রযুক্তি ডেস্ক,

শুধু ভিডিও শেয়ারিং নয়, এবার আরও সহজে যোগাযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠছে টিকটক। ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুবিধা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানিয়েছে, নতুন ফিচারটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে এটি শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলোতে পাওয়া যাবে, যেখানে আগে থেকেই ডিরেক্ট মেসেজ (ডিএম) ব্যবহারের সুযোগ রয়েছে।

টিকটকের মুখপাত্র জাশেল জোনস জানিয়েছেন, “ডিএম ফিচার ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত। তাই নতুন ভয়েস ও ছবি পাঠানোর সুবিধাও কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে।”

নতুন সুবিধাগুলো

ভয়েস মেসেজ পাঠানো: ব্যবহারকারীরা এখন সরাসরি ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে—মাইক্রোফোন আইকন চেপে ধরে রাখলে আঙুল ছেড়ে দিলেই মেসেজটি অটো-সেন্ড হয়ে যাবে। বাতিল করতে চাইলে রেকর্ডিং চলাকালে আইকনটি ওপরের দিকে টেনে নিতে হবে।

ছবি ও ভিডিও পাঠানো: একসঙ্গে সর্বোচ্চ ৯টি ছবি বা ভিডিও পাঠানো যাবে। ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।


বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বর্তমানে যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ার প্রতিযোগিতা চলছে। সেই দৌড়ে এগোতেই ডিএম ফিচারকে আরও সহজ ও ব্যক্তিগত করার দিকে নজর দিয়েছে টিকটক।

এখন থেকে টিকটক ব্যবহারকারীরা কেবল ভিডিও দেখা বা আপলোডেই সীমাবদ্ধ থাকবেন না, চাইলে সরাসরি কথা বলা কিংবা ছবি-ভিডিও শেয়ার করে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতে পারবেন। তবে সুবিধাটি সবার কাছে একসঙ্গে পৌঁছাবে না—ধাপে ধাপে চালু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

1

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

2

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

3

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

4

গোপালগঞ্জে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

5

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

6

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

7

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

8

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

9

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

10

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

11

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

12

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

13

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

14

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

15

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

16

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

17

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

18

রেকর্ড আয় ফিফার! ২০২৬ বিশ্বকাপ থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলার আয়

19

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

20