নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে।

রোববার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর টোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবি পার্টির পক্ষ থেকে একশ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন মনোনীত প্রার্থীদের নিয়ে একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে সেই প্রতিবেদনের আলোকে প্রথম পর্যায়ে ১০০টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বাধিক আসনে প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবি পার্টি এবার প্রাথমিক তালিকা ঘোষণা করছে। দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী পর্যায়ের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবি পার্টি বদ্ধপরিকর। তাঁরা আগামী ১৬ অক্টোবরের অনুষ্ঠানকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

2

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

3

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

4

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

5

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

8

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

9

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

12

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

13

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

14

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

15

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

16

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

17

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

18

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20