নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বাংলাদেশের সাধারণ মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভোট পদ্ধতি সম্পর্কে অবগত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদীতে আয়োজিত আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

সেলিমুজ্জামান বলেন,

> “এই দেশের মানুষ এখনো মুখ দেখে ভোট দিতে অভ্যস্ত, পদ্ধতির সৌন্দর্য বোঝার সুযোগ পায়নি। প্রতিবেশী দেশ নেপালও ধীরে ধীরে এই প্রথা থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।”



তিনি আরও বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই বিএনপি ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা কর্মসূচির আলোকে দেশকে নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক, উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন মটু এবং সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুনশী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

3

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

4

পেছাল চাকসু নির্বাচন

5

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

6

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

7

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

8

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

9

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

10

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

11

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

12

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

13

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

14

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

15

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

16

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

17

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

18

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

19

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

20