নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক:
উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আজ সকাল ৬টায় নিম্নোক্ত অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হয়—

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিমি দক্ষিণ-পশ্চিমে

কক্সবাজার থেকে ১৯০০ কিমি দক্ষিণ-পশ্চিমে

মোংলা থেকে ১৮৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে

পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে


ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

এ অবস্থায় চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

4

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

5

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

6

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

9

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

10

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

11

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

12

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

15

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

16

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

17

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

18

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

19

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

20