নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান।

তিনি বলেন, জাতির জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব- আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং নিজের ভোট প্রদান করুন।

নির্বাচন পরিচালনার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচনের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি, ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করে সেনাপ্রধান আরও বলেন, মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনারা সারা দেশের পরিস্থিতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরছেন, যা সাধারণ মানুষকে আশ্বস্ত করছে এবং তাদের ভোট দিতে উৎসাহিত করছে। বক্তব্যের শেষে তিনি দেশের সব নাগরিকের মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত এই জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই কার্যক্রম বিরতিহীনভাবে চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

2

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

3

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

4

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

5

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

6

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

7

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

8

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

9

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

10

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

13

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

14

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

15

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

16

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

17

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

18

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

19

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

20