নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে আদালতের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—অজ্ঞাত দুর্বৃত্তরা সড়কের ওপর পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টহল জোরদার করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়—সংলগ্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, বিস্ফোরিত হাতবোমাগুলোতে স্প্লিন্টার ছিল না, ছিল শুধুই গানপাউডার। এ কারণেই শব্দ অত্যন্ত তীব্র হয়েছে।

ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে পুরো গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

1

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

2

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

3

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

4

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

5

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

6

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

7

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

8

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

9

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

10

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

11

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

12

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

13

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

14

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

15

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

16

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

17

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

18

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

19

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

20