নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। আর আমি দেশবাসীকে বলতে চাই, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল’।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশে ফেরার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে সংবর্ধনার মঞ্চে উঠে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু নিরাপদে ঘর থেকে বের হতে পারে। আর এসব কাজে সবাইকে, বিশেষ করে তরুন প্রজন্মকে প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে।

সকলে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী দুঃশাসনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, বিগত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, সাধারণ মানুষ গুম খুনের শিকার হয়েছে।

এরপর সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদীকে নিয়ে তিনি বলেন, প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। সে চেয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে।

৭১ ও ২৪ শহীদ মানুষের রক্তের ঋণ শোধ করতে হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত,  সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

1

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

2

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

3

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

4

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

5

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

6

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

8

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

9

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

10

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

11

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

12

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

13

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

14

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

15

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

16

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

17

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

18

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

19

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

20