নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাতিজা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মহাটলি গ্রামের ৫ নং ওয়ার্ডে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে চাচী প্রিয়া বিশ্বাসকে নিয়ে পালিয়ে গেছে ভাতিজা বিবেক বিশ্বাস। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা–সমালোচনা ও উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বিবেক বিশ্বাস (পিতা: রবিন বিশ্বাস) এবং প্রিয়া বিশ্বাস (পিতা: পরেশ বিশ্বাস), যিনি ১০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে এসে বসবাস শুরু করেন, দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিলেন। স্বামী বিদেশে থাকার সুযোগে প্রিয়া বিশ্বাস নিয়মিত ভাতিজা বিবেকের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিবার এবং এলাকায় বহুদিন ধরে এ নিয়ে কানাঘুষা চললেও কেউ প্রকাশ্যে কিছু বলেননি।

গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে সুযোগ বুঝে প্রিয়া বিশ্বাস ভাতিজাকে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। এমনকি বিবেককে পালিয়ে যাওয়ার জন্য প্রিয়া বিশ্বাস চাপ দিতেন বলেও তথ্য পাওয়া গেছে।

৫ নং ওয়ার্ডের মেম্বার মৃদুল জানান, “ঘটনাটি সত্য। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এলাকায় সবাই জানত।”
উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজলাও ঘটনাটি নিশ্চিত করেছেন।

হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উভয় পরিবারের মধ্যে চরম মানসিক বিপর্যয় দেখা দিয়েছে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ আইনে পরকীয়া, অবৈধ সহবাস, প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে পালানো— এসব অপরাধ হিসেবে গণ্য। অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একাধিক ধারায় মামলা হতে পারে। যদিও দণ্ডবিধির ৪৯৭ ধারা বর্তমানে অকার্যকর ও বিতর্কিত, তবুও অন্যের স্ত্রীকে জেনে–শুনে নিয়ে যাওয়া বা সহবাস করা দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। যদি ভাতিজাকে চাপ, প্রলোভন, বা প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে প্রিয়া বিশ্বাসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা যেতে পারে।

প্রিয়া বিশ্বাস ও বিবেক বিশ্বাসের পালিয়ে যাওয়ার এই ঘটনা শুধু পারিবারিক সংকটই নয়, পুরো এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

1

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

3

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

6

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

8

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

9

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

10

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

11

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

12

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

13

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

14

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

15

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

16

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

17

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

18

শেষ হচ্ছে অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

19

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

20