নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক,

পঞ্চাশ বছরের প্রচেষ্টা ও পরিশ্রমের পর বিশ্বের সবচেয়ে ভারী ও বড় কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ব্রিটিশ দুই ভাই ইয়ান প্যাটন ও স্টুয়ার্ট প্যাটন।

ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের লিমিংটন এলাকার এই সহোদর গত পাঁচ দশক ধরে বিশাল আকৃতির সবজি চাষে নিয়োজিত। চলতি বছর তারা উৎপাদন করেছেন ২,৮১৯ পাউন্ড ৪ আউন্স (প্রায় ১,২৭৮ কেজি) ওজনের এক বিশাল কুমড়া।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধু বিশ্বের সবচেয়ে ভারী কুমড়াই নয় বরং আয়তনেও সবচেয়ে বড়। কুমড়াটির পরিধি ২১ ফুট ৩.৮ ইঞ্চি। দুই ভাই আদর করে কুমড়াটির নাম দিয়েছেন ‘মাগল’।

রেকর্ড যাচাই ও পরিমাপের দায়িত্বে ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা সেবাস্টিয়ান সাস্কি।

তিনি বলেন, ইয়ান ও স্টুয়ার্ট প্যাটন বহু বছর ধরে বিশাল আকারের সবজি চাষীদের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন। এবার তাদের নিজেদের নাম রেকর্ডবুকে দেখা আমাদের সবার জন্যই এক বিশেষ মুহূর্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

1

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

3

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

4

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

5

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

6

১৪৩৩ বঙ্গাব্দ: নব আশা, নব উদ্দীপনায় বরণ পহেলা বৈশাখ

7

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

8

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

9

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

10

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

11

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

12

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

13

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

14

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

15

শীতে বিপর্যস্ত জনজীবন

16

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

17

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

18

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

19

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

20