নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে আজ (বুধবার) কঠিন লড়াইয়ে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত ভারতকে হারানো সহজ নয়। তবে ফাইনালের স্বপ্ন জীবিত রাখতে হলে নিজেদের সেরা ক্রিকেট খেলতেই হবে টাইগারদের। তাই ম্যাচকে ঘিরে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে—কেমন হবে বাংলাদেশের একাদশ?

শিরোপা মিশনে টাইগাররা

এবারের আসরে বড় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। কোচ জানিয়েছেন, তাদের চোখ একেবারেই শিরোপায়। তবে ফাইনালে খেলার আগে সবচেয়ে বড় দুই বাধা ভারত ও পাকিস্তান। অন্তত একটি ম্যাচ জেতা জরুরি টাইগারদের জন্য।

পরিসংখ্যান যা বলছে

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ বার, হেরেছে ১৩ বার। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে দুই ম্যাচেই হেরে গিয়েছিল লাল-সবুজের দল।

লিটনের খেলা নিশ্চিত

ম্যাচের আগে অনুশীলনে পিঠে টান পড়েছিল অধিনায়ক লিটন দাসের। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় তাকে একাদশে রাখা নিয়ে আর কোনো সংশয় নেই। ব্যাট হাতে তার ফর্মই হতে পারে টাইগারদের ভরসা।

সম্ভাব্য পরিবর্তন

ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে গত ম্যাচে বাজে বোলিং করায় শরিফুল ইসলামকে বাদ দেওয়া হতে পারে। তার জায়গায় দেখা যেতে পারে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে। ভারতের বিপক্ষে যিনি ইতোমধ্যেই কার্যকর প্রমাণ দিয়েছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাইফ হাসান

তানজিদ হাসান তামিম

লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)

তাওহীদ হৃদয়

শামীম হোসেন পাটোয়ারী

জাকের আলী

শেখ মাহেদী হাসান

নাসুম আহমেদ

তাসকিন আহমেদ

তানজিম হাসান সাকিব

মুস্তাফিজুর রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেছাল চাকসু নির্বাচন

1

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

2

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

3

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

4

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

5

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

6

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

7

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

8

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

9

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

10

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

11

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

12

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

13

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

14

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

15

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

16

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

17

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

18

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

19

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

20