নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

শিক্ষা ডেস্ক,

দীর্ঘ ৫ বছর পর আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন। গতকাল (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারের শেষ দিন। এখন ভোটের অপেক্ষায় উন্মুখ ঢাবি শিক্ষার্থীরা।

দখলমুক্ত পরিবেশে প্রথম ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী কমিশন আট কেন্দ্রে বুথের সংখ্যা ১০০ বাড়িয়ে মোট ৮১০ করেছে। এ নির্বাচনে ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮ পদে প্রার্থী বাছাই করবেন।

শেষ দিনে ছাত্রদল, শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, বাম-সমর্থিত প্রতিরোধ পর্ষদসহ ১০টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালান। ক্যাম্পাসে সরব প্রচারণার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগও ছিল তুমুল।

এবারের মোট ভোটার ৩৯ হাজার ৮৭৫ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫৪ শতাংশ। নারী ভোটারদের আকৃষ্ট করতে ছাত্রীদের হলগুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছে প্যানেলগুলো। বিশেষ করে রোকেয়া, সুফিয়া কামাল, জগন্নাথ, জিয়াউর রহমান ও সার্জেন্ট জহুরুল হক হলে সুইং ভোটারদের ভূমিকা নির্ধারণী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে কিছু প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললেও কমিশন তাতে ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন। প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু অস্ত্রোপচারের পর হুইলচেয়ারে বসেই প্রচারে যোগ দেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী শিক্ষার্থীদের কাছ থেকে সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী।

বিশ্লেষকদের মতে, সুইং ভোটারদের সিদ্ধান্তই এবার নির্ধারণ করবে কারা হবেন ডাকসুর পরবর্তী ভিপি-জিএস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

2

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

3

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

4

ওসমান হাদি মারা গেছেন

5

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

6

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

7

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

8

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

9

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

10

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

11

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

14

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

15

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

16

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

17

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

18

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

19

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

20