নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও সমাবেশ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গোপালগঞ্জে গণ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে।”



তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, যার প্রভাব ইতোমধ্যে ডাকসু নির্বাচনে পড়েছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সবার সমঅধিকার নিশ্চিত করবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

1

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

2

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

3

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

4

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

5

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

6

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

7

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

8

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

9

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

12

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

13

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

14

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

15

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

16

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

17

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

18

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

19

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

20