নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও মহিলা-শিশু মন্ত্রণালয়

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুক্ত হয়ে কাজ করবে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি জানান, দুই মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মাঠপর্যায়ে কাজ করবেন। পূজা চলাকালে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষাই হবে তাদের প্রধান দায়িত্ব।

নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা

প্রতিটি পূজামণ্ডপে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের সমন্বিত কার্যক্রম।

দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থাপন করা হবে ‘সহায়তা ডেস্ক’।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু রয়েছে।

পূজা চলাকালীন কোনও নারী বা শিশু হয়রানির শিকার হলে অভিযোগ গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।


জরুরি নম্বর

হটলাইন: ১০৮, ১০৯
কন্ট্রোলরুম: ০১৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১

অনুদান ও প্রস্তুতি

স্বল্প আয়ের হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে অনুদান দেওয়া হয়েছে যাতে তারা নির্বিঘ্নে পূজা আয়োজন করতে পারে।

পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ১১৯টি বেশি। শুধু ঢাকা মহানগরীতেই পূজা হবে ২৫৮টি মণ্ডপে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “ধর্মীয় উৎসবের আনন্দ সবার। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

2

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

3

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

6

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

7

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

8

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

9

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

10

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

11

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

12

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

13

ভালোবাসার কথা

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

রেকর্ড আয় ফিফার! ২০২৬ বিশ্বকাপ থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলার আয়

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

20