নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পরও বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর কার্গো সেকশনের পাশের একটি অংশে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো সেকশনের পাশে আগুন লাগার পর ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

অধিকর্তৃপক্ষ সবাইকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

2

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

3

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

4

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

5

শীতে বিপর্যস্ত জনজীবন

6

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

7

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

8

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

9

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

10

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

11

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

12

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

13

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

14

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

15

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

16

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

17

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

18

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

19

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

20