নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে ৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে মীমাংসা করে দিয়েছেন স্থানীয় মাতবররা।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামে। শিশুটি ওই এলাকার দারুস সুন্নাহ মডেল একাডেমির প্লে শ্রেণির ছাত্রী।

শিশুটির বাবা অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায় তার মেয়ে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট থেকে আনতে ভাতিজা (২২) যায়। পথিমধ্যে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বিপ্লব মাতবর নামের এক ব্যক্তি সেখানে গেলে শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন ওই ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে পরদিন রোববার (৯ নভেম্বর) সালিশে বসেন স্থানীয় কয়েকজন মাতবর। তারা ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে কয়েকটি চড়-থাপ্পড় মারে এবং ভবিষ্যতে যেন এমন কাজ না করে তার জন্য শাসিয়ে দেন।

ভুক্তভোগীর বাবা বলেন, এ জঘন্য ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে রহমত ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটাবে। বাকিরাও উৎসাহ পাবে।

সালিশে অংশ নেওয়া মাতব্বর রেজাউল করিম ও হানিফ মুন্সি ধর্ষণ চেষ্টার বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন, ঘটনাটি নিজেদের মধ্যে ঘটেছে। তাই সালিশের মাধ্যমে অভিযুক্তকে শাষণ করা হয়েছে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

3

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

4

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

5

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

6

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

7

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

8

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

9

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

10

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

11

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

14

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

15

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

16

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

17

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

18

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

19

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

20