নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকেরা বিশ্ব খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের আয়োজনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এ সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক ও নীতি নির্ধারণী উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

1

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

2

ভালোবাসার কথা

3

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

4

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

5

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

6

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

7

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

8

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

9

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

10

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

11

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

14

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

15

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

16

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

17

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

18

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

19

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

20