নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

আজ বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। সংসদের একটি সূত্র জানায়, তারা দুজন সকাল ১০টার দিকে সংসদে যাওয়ার পর পদত্যাগ করেন।

খন্দকার মোশাররফ জানান, জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

নির্বাচিত হলে এই সংসদ সদস্য দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করলে তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে 'হ্যাঁ' জয়যুক্ত হয়।

পরে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি।

প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান তিনি। প্রস্তাব উত্থাপন করা হলে তা সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। এরপর প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে 'হ্যাঁ' জয়যুক্ত হয়।

পরে দুপুর ১২টার পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান বিএনপির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

1

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

2

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

3

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

4

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

5

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

6

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

7

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

8

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

9

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

10

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

11

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

12

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

13

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

14

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

15

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

16

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

17

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

18

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

19

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

20