নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

স্পোর্টস ডেস্ক,

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল আফ্রিকার দুই দল—জিম্বাবুয়ে ও নামিবিয়া। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নামিবিয়া টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল, আর জিম্বাবুয়ে ফিরল ২০২২ সালের পর আবারও বিশ্বমঞ্চে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত আফ্রিকান বাছাইপর্বে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে নামিবিয়া নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট। ম্যাচের নায়ক জেজে স্মিট, যিনি ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করার পাশাপাশি বল হাতে ১৬ রানে নেন ৩ উইকেট।
প্রথমে ব্যাট করে নামিবিয়া ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও স্মিটের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৭৪ রান। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রানে থেমে যায়।

অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে জায়গা পায় বিশ্বকাপে। টস জিতে আগে ব্যাট করে কেনিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেল খেলেন ৪৭ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস।
কিন্তু জবাবে দারুণ ছন্দে ব্যাট করে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেটের ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে মাত্র ১৫ ওভারেই ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

1

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

2

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

গোপালগঞ্জে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

6

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

7

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

8

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

9

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

10

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

11

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

13

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

14

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

15

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

16

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

17

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

20