নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক,

ভালো গন্ধ শুধু আশপাশের মানুষকে আকর্ষণ করে না, নিজের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই প্রতিদিন পারফিউম ব্যবহার এখন অনেকেরই অভ্যাস। কিন্তু বাজারে অসংখ্য ব্র্যান্ড ও সুবাসের ভিড়ে নিজের জন্য একদম উপযুক্ত পারফিউম বেছে নেওয়া সত্যিই কঠিন।

অভিজ্ঞ পারফিউমার ক্যাটেরিনা কাতালানি জানিয়েছেন, ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী পারফিউম বাছাইয়ের কিছু সহজ ও কার্যকর পরামর্শ।

কেন পারফিউম বাছাই গুরুত্বপূর্ণ?

প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা, আর সেই অনুযায়ী গন্ধ ও পছন্দও ভিন্ন। কেউ হালকা ফুলেল সুবাসে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ বা কাঠের ঘ্রাণ বা মসলাদার সুগন্ধে নিজেদের মানানসই খুঁজে পান।

ক্যাটেরিনা বলেন, “পারফিউম শুধু গন্ধ নয়—এটা মেজাজ, স্টাইল আর আত্মপরিচয়েরও অংশ। অনেক সময় সুবাস আমাদের প্রিয় স্মৃতি বা আবেগের সঙ্গে যুক্ত থাকে।”

সঠিক পারফিউম বেছে নেওয়ার উপায়

ত্বকে পরীক্ষা করুন
শুধু বোতল থেকে শুঁকে সিদ্ধান্ত নেবেন না। ত্বকে স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। কারণ প্রতিটি মানুষের ত্বকের সঙ্গে পারফিউমের রাসায়নিক প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।

একটি নয়, কয়েকটি ঘ্রাণ ট্রাই করুন
প্রতিদিনের মুড ও পরিবেশ আলাদা হতে পারে। তাই ভিন্ন ভিন্ন সুবাস ব্যবহার করলে আপনার ব্যক্তিত্বের ভিন্ন দিক ফুটে উঠবে।

ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কি না ভাবুন
শান্ত স্বভাবের হলে হালকা ফুলেল সুবাস মানানসই। প্রাণবন্ত বা সাহসী হলে গাঢ় ও মসলাদার সুবাস ভালো যায়।

চুলের জন্য আলাদা পারফিউম
চুলের সুবাসও আশপাশের মানুষের কাছে পৌঁছে যায়। তাই চুলের জন্য আলাদা পারফিউম বাছাইয়ের সময়ও ঘ্রাণ যাচাই করে নিন।

কেনার আগে খেয়াল রাখুন

এসেনসিয়াল অয়েল বেশি থাকলে সুবাস দীর্ঘস্থায়ী হয়

অ্যালকোহল বেশি হলে সুবাস দ্রুত উড়ে যায়, দাম তুলনামূলক কম

উপাদানগুলো দেখে নিন, ত্বক বা নাকে অ্যালার্জি হয় কি না

ব্র্যান্ডেড পারফিউম কিনলে টেস্টার ব্যবহার করে আগে যাচাই করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

1

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

2

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

3

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

4

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

7

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

8

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

9

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

10

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

11

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

13

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

14

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

15

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

16

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

17

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

18

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

19

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20