নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাবর বলেন, “তারেক রহমান দেশের মানুষের সঙ্গে থাকতে চান, তিনি দল ও দেশের জন্য অবদান রাখতে চান। সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।”

তিনি আরও জানান, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। দলের তৃণমূল থেকে শীর্ষপর্যায়ের সবাই তার নেতৃত্ব প্রত্যাশা করছে। দেশের রাজনৈতিক অঙ্গনেও তার ফেরাকে ঘিরে নতুন মাত্রা যোগ হবে বলে বাবরের বিশ্বাস।

বৈঠক প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা তার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

1

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

2

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

3

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

4

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

5

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

6

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

7

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

8

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

9

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

10

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

11

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

12

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

13

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

14

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

15

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

16

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

17

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

18

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

19

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

20