নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

শিক্ষা ডেস্ক,

দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জনসহ সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ৪৩টি পদে ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, রাকসু নির্বাচনে ১০টি প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন, এবং ১৭টি হলের মোট ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী লড়ছেন।

রাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ (৩৯.১%) এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ (৬০.৯%)। ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ৯৯০টি বুথে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী, মমতাজ উদ্দিন কলা ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনসহ একাধিক কেন্দ্রে বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন।

ভোটারদের জন্য নির্দেশনা:
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট দিতে হলে শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোটের আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করতে হবে। ভোট প্রদানের পূর্বে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

ভোটারদের জন্য ৩টি করণীয় ও ৪টি বর্জনীয় নির্দেশনা দেওয়া হয়েছে—

শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা।

নির্ধারিত সাইনপেন দিয়ে পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া।

ভোট শেষে কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান না করা।

কেন্দ্রের ভেতরে প্রচার, বিশৃঙ্খলা বা মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।


ভোট গণনা হবে ৬টি অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে। বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এলইডি স্ক্রিনে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শিত হবে। সবশেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। পুরো ভোট গণনা প্রক্রিয়া সিসি ক্যামেরার আওতায় থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

1

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

2

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

3

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

4

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

5

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

6

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

7

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

8

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

11

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

12

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

13

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

14

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

15

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

16

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

17

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

18

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

19

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

20